উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ৫:৫৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে
সন্ধ্যার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer