প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ১০:১৬ পিএম

ডেস্ক রিপোর্ট ::
উখিয়া মনখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পিতা পুত্র সহ ৩জন আহত হয়েছে। আহতরা হল স্থানীয় মনখালী গ্রামের হাবীব উল্লাহ বাদশা একই গ্রামের নূও হোসাইন ও তার পুত্র মুহিব্বুল্লাহ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিজয়ী মেম্বার প্রার্থী মোহাম্মদ মুছা সমর্থক বলে জানা যায়। আহতরা অভিযোগ করেন একই ওয়ার্ডের আরেক মেম্বার প্রার্থী সোলতান আহাম্মদ সমর্থক একই এলাকার বশরত আলীর পুত্র মোহাম্মদ হোসাইন প্রকাশ (ফেসুক্কুরি), মনির আহাম্মদের পুত্র নুরুল আবছার, আবুল কালাম প্রকাশ (জুলুম) ও মুফিজ আলম অতর্কিত অবস্থায় লাঠি ও লোহার রড নিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করে। জানা যায় গত ৫জুন সাকাল ১১ঘটিকার সময় ছেপটখালী মহিলা মার্কেট চত্তরে নির্বাচনে সোলতান আহাম্মদের নলকূপ মার্কায় ভোট না দেওয়ায় সোলতান আহাম্মদ সমর্থকেরা মুছা সমর্থকদের উপর এরকম আচরন করে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...