প্রকাশিত: ০২/০৯/২০১৬ ৮:৫৪ পিএম , আপডেট: ০২/০৯/২০১৬ ৯:০৭ পিএম

Picture2 [Max Width 640 Max Height 480]শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী ঢালা নামক এলাকায় নোহা ও মালবাহী গাড়ির মূখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শূক্রবার বিকেল ৪ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিক জানিয়েছেন। জানা যায়, শূক্রবার বিকেলে উখিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন পালংখালী উচ্চ বিদ্যালয়, থাইংখালী উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও ফারির বিল মাদ্রাসা ইউনিট সম্মেলনে একটি নোহা করে যাওয়ার পথে থাইংখালী ঢালা নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় উখিয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল আমিন, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সভাপতি রিদুয়ান ও নোহা গাড়ির চালক মোঃ তারেক সহ ১০ জন। ইমরান খান ও তারেকের অবস্থা আশংখা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এ প্রতিনিধিকে জানিয়েছেন। উখিয়া থানার ওসি আবুল খাইর বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer