প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ১২:০৫ পিএম
সড়ক দূর্ঘটনায় আহতের দেখতে যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী
সড়ক দূর্ঘটনায় আহতের দেখতে যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী

মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টার দিকে ক্লাসে পাড়া নামক এলাকায়। জানা গেছে, বুধবার সকালে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার আব্দুস ছালামের মেয়ে ইয়াছমিন আক্তার, পারভিন আক্তার, রেশমা আক্তার ও দানু মিয়ার মেয়ে তানিয়া আক্তার প্রতি দিনের ন্যায় দারিয়ার দিঘী এলাকা থেকে টমটম যোগে উখিয়া বঙ্গমাতা ফজেলুতুননেছা মজিব মহিলা কলেজে আসার পথে উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের ক্লাসে পাড়া এলাকায় পৌছলে টেকনাফ থেকে কক্সবাজার গামী ঢাকা মেট্রো-ন ১৮- ১২০৮ নাম্বারের পিকাপ গাড়ীর সাথে মূখা মূখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলেই বঙ্গমাতা মহিলা কলেজের এইচ এস সি ২য় বর্ষের ৪ ছাত্রী গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতদেরকে দূর্ঘটনার কবল থেকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংখ্যা জনক দেখে ৩ ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশংখ্যা জনক অবস্থায় ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উখিয়া নিউজ ডটকম জানান, আহত ৪ ছাত্রীর মধ্যে ৩ ছাত্রী কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপর ১ ছাত্রী উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তারা এখনো সংখ্যামুক্ত নন বলে তিনি জানান।

 

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer