প্রকাশিত: ২৯/০৯/২০১৬ ৯:২৫ পিএম

উখিয়া নিউজ ডটকম:: 

উখিয়ার শ্বশুড় বাড়িতে ঘর জামাই হিসাবে থাকা নুরুল ইসলাম (২২) এর রহস্য জনক মৃত্যু হয়েছে। গত বুধবার ২৮ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া ঘাটঘর গ্রামে শ্বশুড় বাড়িতে এ হত্যার ঘটনাটি ঘটেছে। রাত ১১ টায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, রাজাপালং ইউনিয়নের মোঃ কালুর ছেলে নুরুল ইসলামের (২২) সাথে সোনারপাড়া ঘাটঘর গ্রামের আলী আহমদের মেয়ে রোজিনা আক্তারের(২০) বিয়ে হয় গত ৩ বছর আগে। তাদের সংসারে ২টি ছেলে সন্তান রয়েছে। মামলার বাদী মোঃ ইসমাঈল জানান, ছোট বোনের জামাই মোজাম্মেলের সাথে নুরুল ইসলামের স্ত্রী রোজিনার পরকীয়া নিয়ে স্বামীর স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে নুরুল ইসলাম স্ত্রীকে মারধর করে। খবর পেয়ে শ্বশুড়-শ্বাশুড়ী ও পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। রোজিনার দাবী তার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে বাদীর অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer