প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:২৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় মাতৃ ভাউচার প্রকল্পের সরকারী টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মাবুদ ভূঁয়া বিল ভাউচার ও স্বাক্ষর জালিয়তি করে সরকারী কোষাগার থেকে টাকা উত্তোলনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সুশীল সমাজ উক্ত অর্থ আত্মসাতের ঘটনা উচ্চ পর্যায়ের তদন্তের দাবী জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু-মাতৃ মৃত্যুর হার কমানো, নিরাপদ প্রসব এবং নবজাতক ও গর্ভবতি মা’র স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাতৃভাউচার প্রকল্প চালু করেছেন। উক্ত প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের গর্ভবর্তি মা’দের স্বাস্থ্য সেবা উন্নতির জন্য এককালীন নগদ অনুদান প্রদান করা হয়।

খোঁজ খবর নিয়ে জানা গেছে,  শিশু-মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য গণসচেতনামূলক ইউনিয়ন পর্যায়ের ৫টি, উপজেলা পর্যায়ে ১টি এবং হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রমোটরদের নিয়ে পৃথক ৩টি অবহিতকরণ সভা করার বিধান রয়েছে। প্রতিটি সভায় অংশগ্রহণকারী নানা শ্রেণির প্রতিনিধির জন্য ৬শ টাকার প্রশিক্ষণ উপকরণ সামগ্রী ও ভাতা প্রদানের জন্য টাকা বরাদ্দ রয়েছে। এসব কর্মসূচির দেখ ভাল দায়িত্বে রয়েছেন উখিয়া সরকারী হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

দায়িত্বশীল সূত্রে প্রকাশ, হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কোন প্রকার অবহিতকরণ সভা না করেই তাদের স্বাক্ষর জালিয়তি করে ভূঁয়া ভাউচারের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা সরকারী কোষাগার থেকে উত্তোলন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মাহবুদ। এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মশালা করার কথা থাকলেও তাও করা হয়নি। এব্যাপারে জানতে চাইলে মাতৃভাউচার স্কীম প্রকল্পের কো-অর্ডিনেটর এনায়েত উল্লাহ বলেন, উপজেলা পর্যায়ে একটি ও হাসপাতাল পর্যায়ে তিনটি অবহিত করণ সভা করার কথা থাকলেও তা হয়নি। এদিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মাবুদের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer