প্রকাশিত: ০৩/১০/২০১৬ ১০:৩২ পিএম , আপডেট: ০৩/১০/২০১৬ ১০:৩২ পিএম

pic-1-1-696x826উখিয়া নিউজ ডটকম::

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে   সোমবার দুপুর ১২ টায় রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়াপালং এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে আলী হোসনের বাড়ীতে তল্লাসী চালিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমান জন্ম নিয়ন্ত্রন বড়ি(সুখী) উদ্ধার করেছে। একই সময় মিয়ানমারের ৬৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ- পরিদর্শক মোঃ শাহ জাহান কামলের নেতৃত্বে এসব অবৈধ চোরাই পন্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের চোরাকারবারী জাফর আলমের ছেলে শাহ জাহান প্রকাশ কালা শাহ জাহান ও ফকির আহম্মদের ছেলে রুবেল পালিয়ে যায়। এ ব্যাপারে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer