প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৭:৪৩ পিএম

Shahid Pic 16-08-2016 [Max Width 320 Max Height 240]শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে টমটম, বিদেশী মদ সহ ২ পাচারকারীকে আটক করেছেন। আটককৃতদের মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন। জব্দকৃত মালামালের মূল্য দেড় লক্ষাধিক টাকা। মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার রুহুল আমিনের নেতৃত্বে একদল বিজিবি জোয়ানরা মঙ্গলবার সকালে মরিচ্যা থেকে কক্সবাজারমূখী যাত্রীবাহী টমটম গাড়ি তল্লাশী চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ সহ ২ পাচারকারীকে হাতে নাতে আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা গ্রামের আবদুর রশিদের ছেলে শামশুল আলম (২২) ও পাগলির বিল গ্রামের মৃত খুইল্যা মিয়ার ছেলে আলী হোছন (২৪)। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer