প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৪২ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা সহ একটি গাড়ি জব্দ করেন। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। পালংখালী বিওপির দায়িত্বশীল কর্মকর্তা জানান, গতকাল সোমবার ভোর রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৯শ পিস ইয়াবা সহ একটি গাড়ি জব্দ করেন। এর আগের দিন পালংখালী বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...