প্রকাশিত: ১১/০৬/২০১৬ ৭:২৬ এএম

pic 1~1মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়ার বহুল আলোচিত একাধিক অস্ত্র মামলার পলাতক আসামী কুখ্যাত বেলাল ডাকাত অবশেষে থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, মরিচ্যা এলাকার রশিদ আহম্মদের ছেলে কুখ্যাত বেলাল উদ্দিন প্রকাশ বেলাল ডাকাত গত ২৩/১/২০১৬ইং তারিখে  কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ৫ মাসের মাথায় উখিয়া থানা পুলিশের হাতে সে আটক হয়। তার আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে বলে জানা যায়। থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন চিহ্নিত ডাকাত বেলালের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯Ñ এ মামলা নং ২০(০১) ১৬ ইং সহ  একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে পুলিশের চোখঁকে ফাকি দিয়ে আতœগোপনে ছিল। গতকাল শুক্রবার রাত্রে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...