প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৯:০৬ পিএম , আপডেট: ১৪/০৮/২০১৬ ৯:৪৭ পিএম

joatiউখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জোয়াড়ীকে আটক করতে সক্ষম হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজারের বহুল আলোচিত পতিতালয় নামে খ্যাত হোটেল শুভ গেষ্ট হাউজে অভিযান চালিয়ে ৫ জোয়াড়ীকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আব্দুল আলম(২২), রতœাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে শাহাব উদ্দিন(২৩), রুহুল্লার ডেবা নামক এলাকার নুর আহম্মদের ছেলে ফরিদ আলম(২৫), একই এলাকার আলী আহম্মদের ছেলে ওসমান(২৫), বড়বিল গ্রামের ফরিদ আলমের ছেলে মনির(২২)। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ৫ জোয়াড়ীকে ২৫০০ টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দিয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে, থানার ওসি মোঃ হাবিবুর রহমান জোয়াড়ী আটকের সত্যতা স্বীকার করেন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer