প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৯:৪২ পিএম

u19-640x515 [Original Size]উখিয়া নিউজ ডটকম::

উখিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন করা না হলে আমিষ জাতীয় খাদ্যের অভাবজনিত কারণে ছেলেমেয়েরা অপুষ্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই পুকুর, জলাশয়, খাল, বিল, নদীনালায় মাছ চাষের মাধ্যমে মৎস্য সম্পদ বাড়াতে হবে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।

বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা একেএম শাহরিয়ার নজরুল, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, মৎস্য চাষী আব্দুর রহিম, নুরুল হক, শামশুন নাহার প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডরমেটরি পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer