প্রকাশিত: ০২/০৩/২০২২ ৮:২২ এএম , আপডেট: ০২/০৩/২০২২ ১০:১৯ এএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে ফাতেমা খাতুন (২৩) নামের এক মহিলা এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২রা মার্চ (বুধবার) রাত ১টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল আলমের ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই নারীর জামালপুরের ভারুয়াখালী ঘোড়াধাপ এলাকার আলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। সে এমএসএফ উনচিপ্রাং হাসপাতালে কর্মরত ছিলেন।

২৩ বছর বয়সী ফাতেমা টাঙ্গাইলের গাঁড়াইল জেলার জোরদিগির পুর্বপাড়া পুলমালীজালার নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালকে হেফাজতে নিয়েছে পুলিশ। সে বর্তমানে এমএসএফ হাসপাতালে নার্সিং পোষ্টে জামতলী অস্থায়ী ক্যাম্পে চাকরী করেন।

স্থানীয়রা জানায়,বিল্লাল ও ফাতেমা দম্পতি জামতলী হাফেজ নুরুল আলমের ভাড়া বাসায় একটি কক্ষ নিয়ে বসবাস করত।

বুধবার রাত সাড়ে ১২টায় বিল্লাল বাসায় আসলে স্ত্রীর সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সে ৯৯৯ কল করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রাতে খবর পাই জামতলীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল কারণ কি তা এখনো জানা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...