প্রকাশিত: ২৯/০৮/২০১৬ ১০:০৬ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
উখিয়া হাজাম রাস্তার মাথা গ্রামের খাইরুল হক সওদাগরের বিবাহিতা কন্যা বেলাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী অপহরণ মামলা নাটকের নায়িকা ও বহুল আলোচিত হিমা সুলতানা মুন্নীকে (১৪) বিজ্ঞ আদালত পুলিশ হেফাজতে প্রেরণ করেছে। গত ১৩ জুন রাত ১০ টায় মুন্নীকে অপহরণ করা হয়েছে মর্মে মুন্নীর মা লুৎফুর নাহার বেগম বাদী হয়ে গত ১৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিরাপদ ৮ জন ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ মুন্নীর স্বামী বেলাল উদ্দিনকে আটক করলেও পুলিশ বলছে তার বিরুদ্ধে আরো মামলা আছে।

দীর্ঘ ৬৯ দিন পর গত রবিবার সকাল ১০ টায় উখিয়া থানা পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ফলিয়াপাড়া থেকে মুন্নীকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে হিমা সুলতানা মুন্নী অকপটে স্বীকার করে বলেন, তাকে তার মা লুৎফুর নাহার ইচ্ছাকৃত ও উদ্দেশ্য মূলক ভাবে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসাতে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গত ২৮ জুন মুন্নীকে আদালতে হাজির করা হলে মুন্নি তার বয়স ১৮ দাবী করলে বিজ্ঞ আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নিদের্শ দেন।

অপহরণ মামলার আসামী দানু মিয়া ও মোহাম্মদ আলী জানান, তাদেরকে অহেতুক মিথ্যা মামলায় জড়ানোর কারণে এলাকায় তাদের ভাবমূর্তি ও বংশ মর্যাদা ক্ষুন্ন হয়েছে। উক্ত অপহরণ মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে মামলার আসামীদ্বয় কক্সবাজার পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান জানান, মুন্নিকে উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...