প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৭:৩৭ এএম

Pic Ukhiya 13.08.16 [Max Width 320 Max Height 240]ফারুক আহমদ, উখিয়া ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয় সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাশেল ডিজিটাল ল্যাব আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব ল্যাব উদ্বোধন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া সিস্টেম পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদানের লক্ষে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাশেল ডিজিটার ল্যাব স্থাপন করা হয়েছে। মানসম্মত শিক্ষা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে মাল্টিমিডিয়া সিস্টেম ক্লাস রুম চালু বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল করিম, সহকারী প্রধান শিক্ষক মিলন কুমার বড়–য়া, পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে শফিউল আলম বাবুল, আবুল ফজল বাবুল, লিয়াকত আলী বাবুল, নাছির উদ্দিন ও শফিউল আলম, শিক্ষক প্রতিনিধি ছৈয়দ আহমদ, শামশুল আলম, শিক্ষিকা লুৎফর নাহার। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এদিকে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও রুমখাঁপালং ইসলামিয়া আলীম মাদ্রাসায় একই সময়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer