প্রকাশিত: ১৮/০৭/২০১৬ ৬:৩৭ পিএম

13718811_256699714712279_7567581186439372062_nশহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল ফজল মাষ্টার সোমবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৭০ বছর। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের মরহুম হাজী আবদুল গণির প্রথম পুত্র। স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়ার উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হয়। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট মেয়ের জামাই মাওলানা সাইফুল ইসলাম। জানাযার পূর্বে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহ জাহান চৌধুরী, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব শামশুল আলম, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক নেতা মাষ্টার মোঃ শফিক, মাষ্টার বোরহান উদ্দিন, উখিয়া জামায়াতের আমির আবুল ফজল, মাওলানা আবদুল হক, সাবেক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, মহি উদ্দিন মুন্সি। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল হাছান আলী, উখিয়া পল্লী বিদ্যুৎ ডিজিএম নুর হোসেন, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, রতœাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী, উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূঁইয়া, উখিয়া সাংবাদিক পরিষদ নেতা সাংবাদিক শহিদুল ইসলাম, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নেতা মাষ্টার বেলাল উদ্দিন সহ শিক্ষক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...