প্রকাশিত: ২৬/০৯/২০১৬ ১০:১৮ পিএম

img_20160926_041915-copy-696x582উখিয়া নিউজ ডটকম:

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী রেঞ্জের আওতাধীন ছোয়াংখালী বনাঞ্চলে স্থানীয় বন বিভাগ একটি অজগর সাপ অবমুক্ত করেছে বলে খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধায় সিপিজি সদস্য মোঃ সাইফুল্লাহ মাদার বুনিয়া এলাকায় সাপটি রাস্তা পারা পারের সময় দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে স্থানীয় বন বিভাগকে খবর দিলে দ্রুত বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করে ছোয়াংখালী বন বিট অফিসে নিয়ে যায়। গতকাল সোমবার সকালে স্থানীয় জনগনের উপস্থিতিতে ছোয়াংখালী বন বিট কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান ও বন কর্মীরা উক্ত অজগর সাপটি সকাল ৯ টার দিকে ছোয়াংখালী বনাঞ্চলে অবমুক্ত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...