উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ১২:৫১ পিএম

কক্সবাজারের উখিয়া সদরে সড়কের পাশের ফুটপাত এখন নোহা ও টিআরএক্স গাড়ির দখলে। গত এক বছরে এসব গাড়ির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। দিনের পর দিন ফুটপাতের ওপর সারিবদ্ধভাবে গাড়ি রাখায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উখিয়া বাজারের বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখল করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নোহা ও টিআরএক্স। অনেকটা টার্মিনালের মতো করে ফুটপাত ও সড়কের অংশজুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে। এতে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থীরা। ফুটপাত দিয়ে নিরাপদে চলাচলের সুযোগ না থাকায় তাদের যানবাহনের ভিড়ের মধ্য দিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, আগে উখিয়া সদরের সড়কের পাশে এত বিপুলসংখ্যক নোহা ও টিআরএক্স দেখা যেত না। বর্তমানে বিভিন্ন সমিতির নামে এসব গাড়ি পরিচালনা করা হচ্ছে। নির্দিষ্ট টার্মিনাল বা পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় চালকরা সড়কের পাশের ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থানকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন।
গাড়িগুলো দীর্ঘ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। স্থানীয়দের ভাষায়, ‘ফুটপাত এখন আর পথচারীদের নেই, নোহা-টিআরএক্সের টার্মিনালে পরিণত হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং নোহা-টিআরএক্সের জন্য নির্দিষ্ট পার্কিং বা স্ট্যান্ডের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে সড়কের পাশে যত্রতত্র গাড়ি রেখে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer