এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১০:০৪ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননকালে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে সৃষ্ট আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেট্রোবাংলা ও বাপেক্সের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁরা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগামী ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে প্রাকৃতিকভাবে গ্যাসের নির্গমন ও আগুনের তীব্রতা কমে না এলে পরবর্তী সময়ে উপযুক্ত পদ্ধতিতে গ্যাস নির্গমনের পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব সক্ষমতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম বলে তাঁরা মনে করছেন। এ পর্যায়ে বাইরের কোনো সহায়তার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

তবে প্রকৃতির আচরণ অনিশ্চিত হওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বাপেক্সের এই কর্মকর্তা। এ বিষয়ে গতকাল স্থানীয় প্রশাসন, পেট্রোবাংলা ও বাপেক্সের সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির। এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত

কক্সবাজার টেকনাফের হ্নীলা হোয়াইক্যং সীমান্তে বিকট শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি, ধারণা করা হচ্ছে মিয়ানমারের ওপারে ...

কক্সবাজারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ...