
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গ্যাসে আগুন জ্বলে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার ছোট ইনানী এলাকার মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় টিউবওয়েল বসানোর জন্য খননকাজ চালানোর সময় এ ঘটনা ঘটে। একপর্যায়ে মাটি থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে মাটি থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি


পাঠকের মতামত