
কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. ইউছুপকে ঢাকায় গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার মামলা নং-৩৬, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার ইউছুপ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।
Single Page Footer


পাঠকের মতামত