প্রকাশিত: ১৪/০৯/২০১৬ ৬:৪৫ এএম

অনলাইন ডেস্ক ॥ ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। প্রকৃতি অনুকূলে থাকায় আনন্দের জোয়ারে মেতেছে ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের সমুদ্র স্নান ও পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসতে শুরু করেছেন শত শত পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও শৈবাল পয়েন্টে গা ভাসিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন পর্যটকরা।

ঈদের প্রথম দিন পর্যটকের সংখ্যা কম হলেও আগামীকাল থেকে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে। সৈকত শহরে হোটেল ,মোটেল, গেষ্টহাউজ ও রিসোর্ট রয়েছে ৪ শতাধিক। সবগুলো ঈদের ছুটিতে বুকড।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer