ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ৩:২৫ পিএম

পবিত্র ঈদুল আজহা ত্যাগের অনন্য শিক্ষা আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক মহোৎসব। আর ২০২৬ সালের এ ঈদটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন বাড়তি সুখবর নিয়ে আসছে।

ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে, যা কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে।

প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব। বাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি।

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরে থাকা সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বেড়ে যায়।

ছুটির সম্ভাব্য হিসাব—

শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে।

ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ অনুমতি নিয়ে এ দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা যাবে

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...