প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৯:২৭ পিএম , আপডেট: ২৩/০৮/২০১৬ ৯:২৮ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ির বাইশারী- রামুর ঈদগড় সড়কে ছাত্রলীগ নেতা ও হেডম্যান মুহুরীসহ ৩জন অপহৃত হয়েছে।  মঙ্গলবার রাত ৭.২০ টায় রামু উপজেলার ঈদগড়- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সড়কের ধুংচাকাটা এলাকা থেকে তাদের অপহরণ করে দুষ্কৃতিকারীরা। অপহৃতরা হলো- বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ (২৬), ২৮৩নং আলীক্ষ্যং মৌজা হেডম্যানের মুহুরী হাবিবুর রহমান (৫৫) ও রামু গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার নেজাম উদ্দিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঈদগড় থেকে বাইশারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হিল লাইন নং- কক্সবাজার: চ-১১-০১০৬ নং একটি বাস ঈদগড় পাহাড় সংলগ্ন ধুংচাকাটা নামক এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের মুখোষধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মী করে গহীণ অরণ্যে নিয়ে যায়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা সঙ্গীয় ফোর্সসহ রামুর ঈদগড় পুলিশ ঘটনাস্থলে অভিযানে নেমেছে। এই অপহৃত ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...