প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৭:১৫ এএম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
konকক্সবাজারের ঈদগড়ে মসজিদের মাটিকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় এক যুবক নিহত হয়েছে। ২০ মে রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, ঈদগড় হাসনাকাটা জামে মসজিদের মাটিকাটাকে কেন্দ্র করে স্থানীয় আমানুল হক ও আলী আকবর গং এর মধ্যে বেশ কয়েকদিন যাবৎ তর্কাতর্কী চলে আসছিল। জুমার দিন আমানুল হক তার দু’ভাই জিয়াবুল হক ও সাইফুল হক সহ উক্ত মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আলী আকবর গং তাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিন ভাই আহত হলে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমানুল হকের অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মসজিদ পরিচালনা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন উত্তেজনা চলছিল। নিহত যুবক হাসনাকাটা মো. আবদুল্লাহর পুত্র। হামলাকারীদের মুলহুতা আলী আকবর একই এলাকার মকতোল হোসেনের পুত্র।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...