প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ৭:৩১ এএম

full_1024901963_1430675050আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

কক্সবাজার থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের চালক ও সুপারভাইজার অভিনব প্রতারণা করেছে যাত্রীদের সাথে।  গাড়ীতে তোলে ভাড়া নেয়ার পর অভিনব কৌশলে যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ীসহ চম্পট চালক ও সুপারভাইজার। ভুক্তভোগী যাত্রীরা জানান, ঢাকাগামী ঈগল পরিবহনের বাস (নং ঢাকা মেট্রো ব – ১৫ -০১২৪) শুক্রবার রাত নয়টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বিনা টিকিটের ৮ জন যাত্রী তোলে। গাড়ীটি লিংক রোড পৌঁছার আগেই সুপারভাইজার এদের সবার থেকে ভাড়া আদায় করে নেয়। কাউন্টার থেকে উঠা যাত্রীরা এর প্রতিবাদ করলে লিংক রোড পৌঁছে পরে তোলা যাত্রীদের নামিয়ে দেয় চালক-সুপারভাইজার। তখন যাত্রীরা ভাড়া ফেরৎ চাইলে তারা এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে গাড়ী নিয়ে দ্রুত চলে যায়। দেখিয়ে দেয়া ব্যক্তিও তৎক্ষনাৎ হাওয়া হয়ে যায় বলে জানান প্রতারনার শিকার যাত্রীরা। ঈগল পরিবহনের এরকম প্রতারনায় বিষ্মিত হয়ে যান উপস্হিত সবাই।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer