প্রকাশিত: ১৯/০৯/২০১৬ ১০:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

নগরীর পাঁচলাইশ ও সদরঘাট এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন হোসাইন জাহিদ (২৪) ও দিল মোহাম্মদ (৪৫)। এদের দুজনের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম   জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার চশমাহিল এলাকা থেকে হোসাইন জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বন্দর সার্কেলের পরিদর্শক বজ্রলাল চাকমা বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে সকালে নগরীর সদরঘ‍াট এলাকা থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। তার শরীরে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদি হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer