ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ৮:২০ এএম

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ইসমাইল আল রাজিব নামের এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার ২৪ জুলাই সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’

ওসি আরও বলেন, ‘তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer