প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ১০:১৪ পিএম

ফারুক আহমদ, উখিয়াঃঃ
উখিয়ার বহুল আলোচিত একাধিক মামলার পলাতক আসামী ও মনখালী এলাকার নুরুল আবছার প্রকাশ আবছারকে অবশেষে ইনানী পুলিশ অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃত আবছার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের মনির আহম্মদের ছেলে বলে জানা যায়। ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আরিফুল ইসলাম বলেন, আটককৃত আবছারের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলার গ্রেপ্তারি পরয়োনা জারি রয়েছে । অপর দিকে সোমবার রাত ২ টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ২ পলাতক আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, মনখালী এলাকার মৃত আব্দুল্লার ছেলে চকিদার আবুল বশর ও একই এলাকার মৃত কবির আহম্মদের ছেলে রাশেদুল্লাহকে আটক করে পুলিশ। এ ব্যাপারে , থানার ওসি মোঃ হাবিবুর রহমান আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer