প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ৭:৪৭ এএম

Death_body [Original Size]এইচ.এন. আলম, ঈদগাঁও

ঈদগাঁও চান্দেরঘোনা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ। ২২ জুলাই রাত সাড়ে ৮টায় এ লাশটি উদ্ধার হয়। সরেজমিনে জানা যায়, মহাসড়কের চান্দেরঘোনায় লাশ সরিয়া পাড়া রাস্তা সংলগ্ন খাদের পানিতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন। লোকজন সংবাদটি পুলিশকে জানায়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমদু ভূঁইয়ার নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। পরে লোকজন লাশ দেখে নিশ্চিত হয় খুনের শিকার হতভাগা যুবকটি ঈদগাঁওস্থ ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার নামক এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মিজানুর রহমান। সে দীর্ঘদিন ধরে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসাবে কর্মরত আছে। নিহত মিজানের শরীরের পেছনের অংশে একাধিক ছুরির আঘাত রয়েছে। তবে মাটিতে পুঁতে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ঘটনার দিন সে ডিজিটাল কেন্দ্রের প্রশিক্ষণ সম্পন্ন করে বান্দরবান থেকে নিজ বাড়ীতে ফেরে বলে নিশ্চিত করেন বাইশারীর সাংবাদিক আবুল বশর নয়ন। এদিকে এ নৃশংস মৃত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত মোটর সাইকেলটি কার তা তদন্ত করলেই বেরিয়ে আসতে পারে ঘাতকদের পরিচয়। ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা লাশ উদ্ধার ও মোটর সাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...