ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ৯:২৭ এএম

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...