ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৬ ৯:১৭ পিএম , আপডেট: ০১/০৯/২০২৬ ৯:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলার নিউ জামাল মার্কেট আগুনে জ্বলছে। ব্যবসায়ীরা মনে করছেন আগুনে ওই মার্কেটের দোকানদারদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয় সুত্র জানায়, ১সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের মার্কেটের রংয়ের দোকান থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ওয়ালটন ও ভিশনের শো-রুমসহ মার্কেটের সব দোকানের মালামাল পুড়ে যাচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রংয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনলেও শো-রুমের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ রিপোর্ট লিখা পর্যন্ত উক্ত মার্কেটের ২য় তলায় আগুনের লেলিহান ছড়িয়ে পড়ছে। আগুনের কালো ধোঁয়ায় হ্নীলা ষ্টেশন ছেয়ে গেছে। এদিকে হ্নীলায় ষ্টেশনে মার্কেটে আগুন লাগার সাথে সাথে কক্সবাজার-টেকনাফ সড়কে গাড়ী চলাচল আপাতত বন্ধ রয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer