প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৫:৪৬ পিএম
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে অস্ত্রসহ বহু মামলার পলাতক আসামি সাহাব উদ্দিন প্রকাশ ‘ক্রসফায়ার’ সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের হালিমা পাড়া থেকে জনতার সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি হালিমা পাড়া এলাকার সালেহ আহমদের পুত্র।
স্থানীয়রা জানায়, সন্ত্রাসী সাহাব উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত রাতে হালিমা পাড়ায় ডাকাতি করতে ঢুকে। এসময় স্থানীয় এলাকার লোকজন সমবেত হয়ে তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়।
কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, খবর পেয়ে উপ-পরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি রাইফেল, গুলি ও একটি ছুরি উদ্ধার করে।
মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, সাহাব উদ্দিন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ডাকাতি, ছিনতাই, হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ ৮টি মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪ টি মামলা রয়েছে। এঘটনাও আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে সাহাব উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একটি ডাকাতির ঘটনায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডান পা হারিয়েছিলেন সাহাব উদ্দিন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer