প্রকাশিত: ৩০/০৯/২০১৬ ৭:৩১ এএম

dc-ctgডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন নব-নিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম. মিলাদ উদ্দীন মুন্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিয়কালে সামসুল আরেফিন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবকে প্রয়োজনীয় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। সাংবাদিকদের কল্যানে এ সংগঠনটি প্রত্যাশিত ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।

এ সময় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নব-নিযুক্ত জেলা প্রশাসককে অভিবাদন জানান। আগামীতে চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসকের অগ্রনী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন সংগঠন নেতৃবৃন্দ।

খবর প্রেস বিজ্ঞপ্তির

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer