উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৬:৪৪ পিএম , আপডেট: ১৯/০৯/২০২২ ৬:৪৬ পিএম

মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডসহ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে অবগত করতে আসিয়ানভুক্ত ৭ দেশের সঙ্গে বৈঠক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় উপস্থিত হন সিংগাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, কম্বোডিয়া, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত।

তাদেরকে সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের জোটে আসিয়ানের অন্যতম সদস্য মিয়ানমার।

সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে দেশটিকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধানের আহবান জানানো হয় জোটভুক্ত দেশগুলোকে।
এর আগে রোববার চতুর্থবারের মতো মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সীমান্ত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer