উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ১০:২৮ পিএম

বেইজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত সুচি মতে চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকা ফেরার কথা ছিলো। কূটনৈতিক সুত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি করণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি। সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা সন্ধ্যায় মানবজমিনকে বলেন, ৮ই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন।

রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়, সে অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১০টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবর্তিত সুচি মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। স্মরণ করা যায়, বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২০ থেকে ২২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। সুত্র’ মানবজমিন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...