ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৪ ৯:০১ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কক্সবাজার-সেন্টমার্টিনের আকাশে ওড়া বিমানের সব ট্যাক্স নেয় মিয়ানমার। আর সুন্দরবনের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ওড়া বিমানের সব ট্যাক্স নেয় ভারত। তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব মানেটা কী হলো? এই সরকার নাকি চারবার ক্ষমতায়, তাহলে এসবের সমাধান করল না কেন? সীমান্তে প্রতিদিন বাংলাদেশি হত্যার শিকার হচ্ছে। অথচ সরকার নীরব।

বরং মমতার দোহাই দিয়ে চুক্তিগুলো পিছিয়ে দিচ্ছে। এ সরকার চালাক নয়, প্রতারক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামক সংগঠন আয়োজিত ‘ভারতের সঙ্গে দেশবিরোধী গোলামি চুক্তি’র প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলাল বলেন, বাংলাদেশের মানুষকে একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে, বিকলাঙ্গ করে সরকার তাদের ক্ষমতায়ন দীর্ঘায়িত করছে।

ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করছি। বিএনপি বড় দল হিসেবে যদি কোনো কাজ বাদ থাকে, তাহলে আমাদের সাথী সঙ্গীদেরকে বলব বিএনপি নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলুন। তাদেরকে বলুন একসঙ্গে দাঁড়িয়ে বলতে হবে তোমাকে (আওয়ামী লীগ সরকার) আর চাই না। যদি না যায় কীভাবে যাবে সেই ব্যবস্থা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...