ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ৩:১০ পিএম

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তদন্তে প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণ হলে ৫ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, প্রশ্নফাঁসে যার নামই আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তবে প্রশ্নফাঁস হয়েছে কি না, তদন্ত কমিটি করে প্রমাণ করা হবে।

একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বলে রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়।

এরপর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দুজন উপপরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডি জানিয়েছে, এ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রশ্নফাঁসের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গ্রেপ্তারের সময় তাদের কাছে বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নের নমুনা পাওয়া গেছে। কয়েকটি বিসিএস পরীক্ষার ফাঁস করা প্রশ্নের নমুনাও জব্দ করা হয়েছে।

৫ জুলাই রেলওয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ পদের বিপরীতে প্রার্থী নেওয়ার কথা ৫১৬ জন। সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পদে এসব প্রার্থীর বিপরীতে পরীক্ষার্থী ছিল কয়েক হাজার। চক্রটি টার্গেট করা প্রার্থীদের প্রত্যেকের সঙ্গে ১৫ থেকে ২০ লাখ টাকায় চুক্তি করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে প্রার্থীদের কাছে পৌঁছে দেয়। মৌখিক পরীক্ষায়ও পাস করে দেওয়ার দায়িত্ব নেয় চক্রটি। প্রশ্ন বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলে জানায় সিআইডি।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer