প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৩১ পিএম

moheshkhali0 আবদুর রাজ্জাক,মহেশখালী::

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নোমান হোসেনকে  চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ সার্কেলে বদলী করা হয়েছে। ইতিমধ্যে নতুন এসি ল্যান্ড যোগদান করেছেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অফিসে। বিদায়ী এসিল্যান্ড নোমান হোসেনকে আজ উপজেলা ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নোমান হোসেন বিগত ২৭ শে নম্বেভর ১৪ ইংরেজী তারিখে মহেশখালীতে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। তিনি ১৭ মাস পর্যন্ত মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভুমি)’র দায়িত্ব থাকাকালিন সময়ে মহেশখালী ভুমি অফিসকে দালালমুক্ত করে মহেশখালীর মানুষকে সেবা দেওয়াসহ গরীব, অসহায়-দুঃখী মানুষসহ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার খতিয়ান তাদের নিজ নিজ বাড়ীতে পৌঁছানোর ব্যবস্থা করেছে। তিনি মহেশখালীতে ছয়টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদনসহ মহেশখালী দ্বীপের আশেপাশে জেগে উঠা আনুমানিক ১৮,০০০ একর নতুন চরভূমি জরিপ এর ব্যবস্থা করে মহেশখালীর জনগণের ভবিষ্যত উজ্জল করেছে। তিনি আগামী ২৯ মে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ সার্কেলে এসিল্যান্ড হিসেবে যোগদান করবেন বলে জানান।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer