প্রকাশিত: ২৩/০৫/২০১৬ ৭:৪৭ এএম
উথিয়া নিউজ ডটকম:: কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলায় দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুণ পাল রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।এই দুই আসামি হলো- জামাল হোসেন (৪৫) ও আবুল কাশেম (৫৫)।চলতি মাসের ১৭ তারিখ এজাহার মিয়া (৬৫) ও আবুল কাশেম (৫৫) এবং পরের দিন জামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এজাহার মিয়া ওই মামলার প্রধান আসামি নুরুল হকের বাবা ও মামলার ৫ নম্বর আসামি। আর জামাল নুরুল হকের সহযোগী।

মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, এই তিনজনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হলে আদালত জামাল হোসেন ও আবুল কাশেমের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর এজাহার মিয়া বৃদ্ধ হওয়ায় তাঁর রিমান্ড মঞ্জুর করেননি।

উল্লেখ্য, ১৩ মে টেকনাফে বেসরকারি টেলিভিশনের পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিকদের অভিযোগ, নুরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় আহত একটি টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। –

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer