প্রকাশিত: ১১/০৮/২০১৬ ১০:১৪ পিএম

FB_IMG_1470922346685নেহলিন তোমার অকাল মৃত্যুতে দু’চোখের অশ্রু যেন থামছেই না। কষ্টের সীমার কাছে আমাদের আত্মার জায়গা অপ্রতুল। আমরা হারিয়েছি আমাদেরই পরিবারের শান্তশিষ্ট এক বোনকে। মনে হল আজ কি যেন হারিয়েছি আমরা এই চিন্তার মাঝে মনের ভাবনা থেকে যা এসে গেল তাই লিখে দিলাম !

আমি সবর দেখেছি কিন্তু IIUC ছাত্রছাত্রীদের মত এত সবর আমি কখনো দেখিনি, ভাইবোন সকলেই যেন এক সীসাঢালা প্রাচীর। বিপদে আমি সাহায্য করতে দেখেছি কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ভাই বোনের মত এত নিঃস্বার্থ সাহায্য আমি আর কোথাও দেখিনি। রক্ত দিতে দেখেছি আমি কিন্তু এভাবে নিজের রক্ত দিয়ে অচেনা অজানা (হউক না সে একই বিশ্ববিদ্যালয়ের) এক বোনকে বাঁচানোর জন্যে রক্ত দিয়ে বাঁচানোর আহাজারি করতে আমি আর কখনো কাউকেই দেখিনি। আমি সম্মান করা দেখেছি কিন্তু IIUC ছাত্রছাত্রীদের পারস্পরিক সম্মানবোধ আমি আর কোথাও দেখিনি। মৃত্যুতে চোখের পানি দেখেছি কিন্তু এক নেহলিনের অকাল মৃত্যুতে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চোখের পানিতে পারস্পরিক এত নির্ভেজাল ভালবাসা আমি আর কোথাও দেখিনি। এসব দেখে নেহলিনকে হারানোর বেদনার চেয়ে দু’চোখের অশ্রু ছেড়ে প্রতি বারেই যেন দোয়া করতে হয়তঃ আমাদের আর কখনো ভুলে যাওয়া হবেনা, দুনিয়ার সব সৌভাগ্য বয়ে আসুক তোমাদের জন্যেই আর আখিরাতে জান্নাতই যেন হয় তোমাদের শেষ ঠিকানা। নেহলিনও যেন শহীদি মর্যাদায় সে জান্নাতের পাখি হয়েই বেড়ায় সে আকুতি মহান রবের সমীপে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...