প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ১:১১ পিএম

IMG_20160517_131138ডেস্ক রিপোর্ট :
টেকনাফে ৫ সাংবাদিকের ওপর ঘটনার মূল হোতা নুরুল হক ভুট্টুর বাবা এজাহার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে ভুট্টুর এক আত্নীয়ের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত এজাহার মিয়া নাজিরপাড়ার মৃত নজু মিয়ার ছেলে এবং এ ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর নামীয় আসামী।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশ সম্ভাব্য জায়গা অভিযান অব্যাহত রাখে। গোপন সংবাদে ভুট্টুর বাবাকে তার আত্নীয়ের বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার রাতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম মামলাটি করেন।
মামলায় আসামি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভূট্টোসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন ১৫ জন।
গত শুক্রবার টেকনাফে তিনটি টেলিভিশন চ্যানেলের পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করে। সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে আসামি নুরুল হক ওরফে ভূট্টোর নেতৃত্বে কয়েকজন এ হামলা করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer