প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৭:১৮ এএম

এম.জিয়াবুল হক, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মজিদ (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের মালুমঘাট পুর্ব ডুমখালী রির্জাভ পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। রাতে চকরিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। নিহত আবদুল মজিদ স্থানীয় আহমদ কবিরের ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার ইউনিয়নের মালুমঘাট পুর্ব ডুমখালী রির্জাভ পাড়া এলাকায় জুয়া খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন রোববার রাতে মালুমঘাট স্টেশন থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে আবদুল মজিদকে। ওইসময় হামলাকারী দুর্বৃত্তরা তাকে গলাঁয় ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরপর প্রত্যক্ষদর্শী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

জানতে চাইলে গতকাল রাত সাড়ে ১১টায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, জুয়া খেলা নিয়ে আগের দিন দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ ঘটে। মুলত ওই ঘটনার জের ধরে আবদুল মজিদকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ইউপি চেয়ারম্যান বলেন, চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশটি উদ্ধার করেছে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer