প্রকাশিত: ২৫/০৫/২০১৬ ৬:৫৮ এএম

bg20160524143059_1বাংলানিউজ : সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আন্তরিক ছিলেন বলেই কক্সবাজারে আইসিইউ হলো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১টা ২২ মিনিটে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার হাসপাতালের আইসিইউ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে আইসিইউ করতে যাচ্ছি আমরা। কক্সবাজার দিয়ে যাত্রা শুরু করলাম। প্রাথমিকভাবে ছয় শয্যা থাকবে, পর্যায়ক্রমে বাড়ানো হবে।

কক্সবাজারের স্বাস্থ্যসেবা দেখতে মন্ত্রী যাবেন উল্লেখ করে ডাক্তারদের উদ্দেশে বলেন, আপনারা দিনরাত পরিশ্রম করবেন। রোগীদের সেবা দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল জালাল উদ্দিন, ডা. বদিউজ্জামান প্রমুখ।

কক্সবাজার হাসপাতালে স্বাগত বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ। তিনি বলেন, ১০ বছর পর বিভাগীয় স্বাস্থ্য অফিসে একজন মন্ত্রী এলেন। আমরা চাই আগ্রাবাদের পরিবার পরিকল্পনা ভবনের মতো এ পাহাড়ে একটি আধুনিক কমপ্লেক্স করা হোক।

সঞ্চালনায় ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...