প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:৫১ এএম , আপডেট: ৩১/০৫/২০১৬ ৮:৫৯ এএম
 রামু উপজেলার রশিদ নগরে সংঘর্ষে আহতদের ছবি
রামু উপজেলার রশিদ নগরে সংঘর্ষে আহতদের ছবি

নিউজ ডেস্ক::

কক্সবাজারে  নির্বাচনী সহিংসতায় আহত দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় কক্সবাজারে ৫ জনের মৃত্যু হল। এর আগে প্রথম দফা নির্বাচনে টেকনাফে ৩  জনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার রশিদ নগরে ৫ম দফা নির্বাচনের প্রচারণার শেষ দিনে ২৬ মে  বিএনপি প্রার্থী ও বিএনপি বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত মনজুর আলম (৩০) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যু বরণ করেন। সে রশিদ নগর কাহাতিয়া পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নে নির্বাচনের আগের রাতে  আওয়ামী লীগ প্রার্থী তৈয়ব উল্লাহ ও আ.লীগ বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত নজির আহমদ (৩২) ও রোববার দিনগত রাতে ওই হাসপাতালে মারা যায়। সে স্থানীয় স্কুল মোরা এলাকার মৃত বদিউর রহমানের পুত্র।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer