প্রকাশিত: ১৪/০৫/২০১৬ ৭:১৬ এএম

Screenshot_2প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং কক্সবাজারের কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার-কে আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপচার্য ড. আ স ম আরেফিন সিদ্দিক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। সন্ধ্যা ৭টায় মাইকেল জ্যাকসন আকতারের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কক্সবাজারবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রণম্য কৃতি শিক্ষাবিদ সংবর্ধনা পরিষদের আহবায়ক জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র নুরুল আবচার।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...