প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৯ পিএম

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা কারাগারে এক সপ্তাহের ব্যবধানে ফের মো. রায়হান (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মো. রায়হান কক্সবাজার শহরের নূরপাড়ার মৃত মোহাম্মদ আমিন হোসেনের ছেলে। এর আগে কক্সবাজার কারাগারে মো. মঞ্জুর শেখ (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়। মৃত মো. মঞ্জুর শেখ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালাকানগর এলাকার মৃত বাদশা মিয়া শেখের ছেলে। গত ৩০ জুলাই ইয়াবাসহ গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন তিনি।

জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি মো. রায়হান সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ স্ট্রোক করলে চিকিৎসার জন্য দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার সময়ই রোগীটির প্রাণ যায় যায় অবস্থা ছিল। এসময় জরুরি চিকিৎসা দিয়ে তাকে ভর্তি দেয়া হয়। এর কিছু ণের মধ্যে তার মৃত্যু হয়। মৃত রায়হানের ছোট ভাই আরমান বলেন, গত রোববারও আমি ও আমার মা কারাগারে তাকে দেখতে গিয়েছিলাম। তখন তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখি। তার সাথে আমরা দীর্ঘক্ষণ কথাও বলি। এরপর তাকে কারাগারের ভিতর নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

জেল সুপার বজলুর রশিদ আকন্দ বলেন, ‘গত মার্চে একটি চুরির মামলায় মো. রায়হানকে জেলে আনা হয়। তারপর থেকে সে স্বাভাবিক অবস্থায় ছিলো। তাকে নির্যাতনের প্রশ্নই আসে না। সে স্ট্রোক করেই মারা গেছে।’

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...