এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৩:৩৯ পিএম

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারী) সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে উখিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে প্রথম শিফটে উপস্থিত থাকা ৫৮ জন শিক্ষার্থীর মাঝে শীতের জ্যাকেট বিতরণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জানান, শীতবস্ত্র বিতরণের ফলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। তিনি বলেন, এই ধরনের মানবিক ও সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পূর্বে আমাদের বিদ্যালয়ে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে এভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। শীতবস্ত্র বিতরণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...