ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৮:০৩ এএম

‘আওয়ামী লীগ করেছেন অপরাধ করেননি। আপনাদের একটা দল পছন্দ ছিল আর কি। তাই বলে আপনাদের আমরা খারাপ বলতে পারব না। আপনারা এখন এলাকায় শান্তি চাইলে পেছন থেকে জোগান দিয়ে হলেও ধানের শীষে ভোট দিন।


এমন বক্তব্যের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বক্তা হচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মর্জিনা আকতার।

নারী নেত্রী মর্জিনা আকতার গত সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাদিমুরা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। কক্সবাজার-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজন করা হয়েছিল উঠান বৈঠকটি।

তিনি এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের আদর্শের প্রতি অনুরক্ত হওয়া অপরাধ হতে পারে না। তেমনি কেউ আওয়ামী লীগ করে কোনো অপরাধ করেননি। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, সেহেতু দলটির তৃণমূল নেতাকর্মীরা এলাকায় শান্তি স্থাপনের স্বার্থে হলেও ধানের শীষ প্রতীকে ভোট দিতে এগিয়ে আসুন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer