ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৬ ৯:০২ এএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় জুমার নামাজের খুতবা পড়ার প্রস্তুতিকালে হাফেজ মো. আব্দুল মবিন মোল্লা (৬৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টা ১০মিনিটের দিকে উপজেলার মাঝিগাছা পূর্বপাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে ওই ইমামের মরদেহ উপজেলার যুগিচাপর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায়, মসজিদের মুসল্লি ও তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের ছেলে জিসান আহমেদ জানান, তার বাবা জুমার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতির সময় হঠাৎ দুপুর ১টা ১০মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি হরিপুর ও মাঝিগাছা গ্রামে দীর্ঘ ৩৫ বছর যাবত ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, খুতবার প্রস্তুতি নিতে মিম্বরে ওঠার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মবিন মোল্লা। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি। এরপর আর সাড়া দেননি তিনি। পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer